সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি মারাত্মক ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৩৯ Time View

1753901229 b3e56c32abcfd100eb396895736575bc

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুতর ব্লক ধরা পড়েছে। রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে করা এনজিওগ্রামের মাধ্যমে এই সমস্যাগুলো শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনজিওপ্লাস্টির তুলনায় বাইপাস সার্জারিকে অধিক নিরাপদ ও কার্যকর মনে করে চিকিৎসকরা এই সিদ্ধান্তে পৌঁছান।

দলীয় সূত্র জানায়, ৩০ জুলাই (বুধবার) ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে এনজিওগ্রাম করেন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মমিনুজ্জামান। পরীক্ষায় ধরা পড়ে, তাঁর হার্টের তিনটি প্রধান শিরা মারাত্মকভাবে বন্ধ হয়ে গেছে। যার কারণে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে বাইপাস সার্জারির জন্য প্রস্তুতি নিতে বলেন।

ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এর আগে গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে বক্তৃতা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। তাৎক্ষণিকভাবে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন এবং একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এনজিওগ্রামের রিপোর্ট হাতে পাওয়ার পর, চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, “প্রথমে আমরা বিদেশে চিকিৎসা করানোর বিষয়টি চিন্তা করেছিলাম। কিন্তু ডা. শফিকুর রহমান নিজেই তা প্রত্যাখ্যান করেন। তিনি জানিয়েছেন, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে এবং এখানেই তিনি চিকিৎসা গ্রহণ করতে চান।”

বর্তমানে তাঁর সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবার এবং দলের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব ও তার পরিবার।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান দেশের একজন বর্ষীয়ান চিকিৎসক ও রাজনীতিক। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের রাজনৈতিক মহলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। চিকিৎসকেরা আশা প্রকাশ করেছেন, সময়মতো সার্জারি সম্পন্ন হলে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি মারাত্মক ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

Update Time : ১২:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫