সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের আরোগ্য কামনায় সর্বস্তরের মানুষের প্রতি দোয়ার আহ্বান জামায়াতের

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৬৮ Time View

photo collage.png(5)

photo collage.png(5)
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। তার দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ দেশবাসী এবং প্রবাসীদের প্রতি দোয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান জানান, “আমির ডা. শফিকুর রহমান গতকাল বুধবার হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। দেশের সার্বিক সংকটময় সময়ে তাঁর মত বিচক্ষণ নেতৃত্ব ও দিকনির্দেশনা আমাদের খুব প্রয়োজন।”

তিনি আরও বলেন, “ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি এবং দেশের প্রতিটি স্তরের মানুষ, দলের নেতা-কর্মী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানাই—আপনারা সবাই তাঁর জন্য দোয়া করুন।”

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, আমিরের সুস্থতা শুধু দলের জন্য নয়, বরং জাতীয় পর্যায়ের জন্যও জরুরি। তাঁর দ্রুত আরোগ্য লাভে দেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে প্রার্থনায় অংশ নেন, সেটিই সংগঠনের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমিরের আরোগ্য কামনায় সর্বস্তরের মানুষের প্রতি দোয়ার আহ্বান জামায়াতের

Update Time : ১০:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫