সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নিষিদ্ধ না হলে সোমবার থেকে আন্দোলন: মাহমুদুর রহমান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / ২৩৩ Time View

mahmudur rahman 1

রোববারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ না করা হলে সোমবার থেকে আন্দোলনের ঘোষণা দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি জানান, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছিলেন, যা শেষ হবে রোববার (১৩ অক্টোবর)। এ সময়ের মধ্যে নিষিদ্ধ না করা হলে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে আন্দোলন শুরু হবে এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত চলবে। তিনি ঢাকায় থেকে আন্দোলনে নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে মাহমুদুর রহমান এ ঘোষণা দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এ সভার আয়োজন করে।

তিনি বলেন, “বাংলাদেশের একমাত্র জঙ্গি সংগঠন হলো ছাত্রলীগ। আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে প্রথমে এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।” তিনি আরও বলেন, “আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করি, পরে আওয়ামী লীগকে ধরবো।”

মাহমুদুর রহমান ছাত্র-জনতার আন্দোলনের দুটি লক্ষ্য তুলে ধরেন। প্রথমটি ছিল ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো, যা ইতিমধ্যেই অর্জিত হয়েছে। কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো বাকি। তিনি বলেন, “এখন আমাদের সুযোগ এসেছে ভারতীয় আধিপত্যবাদ চিরতরে উৎখাত করার। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখা জরুরি, কারণ এই সরকার না টিকলে ভারতীয় সাম্রাজ্যবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে।”

সরকারের সমালোচনা করে মাহমুদুর রহমান বলেন, “সরকার এখনো তাদের শক্তি দেখাতে পারেনি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।” শেখ হাসিনাকে “দিল্লির এজেন্ট” হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “বাংলাদেশে ১৬ বছর ধরে ফ্যাসিস্ট ও ইসলামবিরোধী সরকার ছিল, যা দিল্লি থেকে পরিচালিত হয়েছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছাত্রলীগ নিষিদ্ধ না হলে সোমবার থেকে আন্দোলন: মাহমুদুর রহমান

Update Time : ০৯:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪