সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানির হুমকিতে মামলা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ২১০ Time View

পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানির হুমকিতে মামলা

পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানির হুমকিতে মামলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে নদীতে চুবিয়ে হত্যার হুমকি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। বাদীর আইনজীবী রেজাউল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়েছেন এবং শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন। তদন্তের জন্য এএসপি বা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তদন্ত প্রতিবেদন ৩০ দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১৮ মে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর ওপর থেকে ‘টুস’ করে ফেলে দিতে হবে এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে চুবিয়ে তুলে আনার কথা বলেন। বাদী গণমাধ্যমের মাধ্যমে এই বক্তব্য জানতে পারেন এবং দাবি করেন যে, এই বক্তব্যের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ড. ইউনূস ও খালেদা জিয়ার বিরুদ্ধে নানা ধরণের কটূক্তি শুরু করেন।

বাদী সৌরভ প্রিয় পাল বলেন, ‘একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরণের হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। তাই আমি আদালতের কাছে তাদের হত্যার হুমকির সঠিক তদন্ত ও বিচার চেয়ে মামলা করেছি।’

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানির হুমকিতে মামলা

Update Time : ১০:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪