সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নতুন আইফোন কিনতে লাগে ৫ দিনের বেতন, বাংলাদেশে ১২৫ দিনের কষ্টার্জিত আয়

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৮ Time View

2dfae1ff015c87b68236a0c474097c42 68cb77cd2a59a

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়াম স্মার্টফোনগুলোর মধ্যে আইফোন অন্যতম। কিন্তু একই মডেলের একটি আইফোন কিনতে বিভিন্ন দেশে মানুষের আয়ের ওপর নির্ভর করে ব্যয়ের পরিমাণে বিশাল পার্থক্য তৈরি হয়। উন্নত দেশগুলোতে যেখানে মাত্র কয়েক দিনের বেতনে নতুন আইফোন কেনা সম্ভব, সেখানে উন্নয়নশীল দেশগুলোতে একই ফোন কিনতে লাগে কয়েক মাসের সঞ্চিত অর্থ। সম্প্রতি একটি আন্তর্জাতিক গবেষণায় দেশভিত্তিক গড় আয়ের সাথে আইফোন ১৭ প্রো (২৫৬ জিবি) কেনার সামর্থ্য নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

গবেষণার তথ্য অনুযায়ী, লুক্সেমবার্গের অবস্থান সবচেয়ে ভালো। দেশটিতে মাসিক গড় আয় প্রায় ৬ হাজার ৯৬৬ ইউরো (প্রায় ১০ লাখ ৪ হাজার টাকা)। আর আইফোন ১৭ প্রো’র দাম ধরা হয়েছে ১ হাজার ২৮৯ ইউরো (প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা)। সেই হিসেবে একজন গড় আয়ের নাগরিক মাত্র দিন কাজ করেই নতুন আইফোন কিনতে পারেন।

যুক্তরাষ্ট্রের অবস্থানও তুলনামূলকভাবে বেশ ভালো। দেশটিতে মাসিক গড় আয় ৫ হাজার ১৭৪ মার্কিন ডলার (প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা) এবং আইফোনের দাম ১ হাজার ৯৯ ডলার (প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা)। ফলে একজন গড় আয়ের নাগরিককে ফোনটি কেনার জন্য দিন কাজ করতে হয়

শুধু লুক্সেমবার্গ বা যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের অন্যান্য উন্নত দেশগুলোর অবস্থানও সুবিধাজনক। উদাহরণস্বরূপ—

  • সুইজারল্যান্ডে মাত্র ৩ দিন কাজ করেই নতুন আইফোন কেনা যায়।
  • বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে অস্ট্রেলিয়া—এসব দেশে লাগে মাত্র ৪ দিন।
  • অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি কানাডা—এসব দেশেও ৫ দিনেই একটি আইফোন কেনা সম্ভব।

কিন্তু এশিয়ার দেশগুলোতে ছবিটা একেবারেই ভিন্ন। এখানে একই মডেলের আইফোন কিনতে একজন সাধারণ মানুষকে কয়েক মাসের বেতন জমাতে হয়। যেমন—

  • ফিলিপাইনসে গড় আয়ের একজন কর্মীকে প্রায় ৩৯ দিন কাজ করতে হয়।
  • ভারতে এ সংখ্যা আরও ভয়াবহ, সেখানে গড় আয়ের মানুষকে প্রায় ১১৯
    দিন কাজ করতে হয়।
  • মালয়েশিয়ায় ৪৫ দিন, থাইল্যান্ডে ৬১ দিন, ভিয়েতনামে ৯৯ দিন, তুরস্কে ৮৯ দিন এবং ব্রাজিলে ৭৭ দিন কাজের সমান অর্থ খরচ করতে হয়।

বাংলাদেশের অবস্থান এ তালিকায় আরও পিছিয়ে। বাংলাদেশে মাসিক গড় আয় ২৮ হাজার ২৫৯ টাকা, অর্থাৎ দৈনিক আয় প্রায় ১ হাজার ২৮৪ টাকা (২২ কর্মদিবস ধরে)। বর্তমানে প্রি-অর্ডার পর্যায়ে আইফোন ১৭ প্রো (২৫৬ জিবি)-এর সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় লাখ ৬০ হাজার টাকা। সেই হিসেবে একজন গড় আয়ের মানুষকে এই ফোন কিনতে লাগবে প্রায় ১২৫ দিন কাজের সমান অর্থ, অর্থাৎ চার মাসেরও বেশি সময়ের বেতন।

গবেষণায় বলা হয়েছে, এ হিসাব গড় আয়ের ভিত্তিতে করা হলেও ব্যক্তিভেদে আয়ের ভিন্নতার কারণে প্রকৃত পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে তুলনামূলক চিত্র স্পষ্ট করে দেয়, কোন দেশে আইফোন কেনা তুলনামূলক সহজ আর কোন দেশে তা রীতিমতো বিলাসিতা।

এই বিশ্লেষণ তৈরি করতে তথ্য নেওয়া হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), অ্যাপল, ইকোনমিক টাইমস, বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা থেকে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্রে নতুন আইফোন কিনতে লাগে ৫ দিনের বেতন, বাংলাদেশে ১২৫ দিনের কষ্টার্জিত আয়

Update Time : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

2dfae1ff015c87b68236a0c474097c42 68cb77cd2a59a

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়াম স্মার্টফোনগুলোর মধ্যে আইফোন অন্যতম। কিন্তু একই মডেলের একটি আইফোন কিনতে বিভিন্ন দেশে মানুষের আয়ের ওপর নির্ভর করে ব্যয়ের পরিমাণে বিশাল পার্থক্য তৈরি হয়। উন্নত দেশগুলোতে যেখানে মাত্র কয়েক দিনের বেতনে নতুন আইফোন কেনা সম্ভব, সেখানে উন্নয়নশীল দেশগুলোতে একই ফোন কিনতে লাগে কয়েক মাসের সঞ্চিত অর্থ। সম্প্রতি একটি আন্তর্জাতিক গবেষণায় দেশভিত্তিক গড় আয়ের সাথে আইফোন ১৭ প্রো (২৫৬ জিবি) কেনার সামর্থ্য নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

গবেষণার তথ্য অনুযায়ী, লুক্সেমবার্গের অবস্থান সবচেয়ে ভালো। দেশটিতে মাসিক গড় আয় প্রায় ৬ হাজার ৯৬৬ ইউরো (প্রায় ১০ লাখ ৪ হাজার টাকা)। আর আইফোন ১৭ প্রো’র দাম ধরা হয়েছে ১ হাজার ২৮৯ ইউরো (প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা)। সেই হিসেবে একজন গড় আয়ের নাগরিক মাত্র দিন কাজ করেই নতুন আইফোন কিনতে পারেন।

যুক্তরাষ্ট্রের অবস্থানও তুলনামূলকভাবে বেশ ভালো। দেশটিতে মাসিক গড় আয় ৫ হাজার ১৭৪ মার্কিন ডলার (প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা) এবং আইফোনের দাম ১ হাজার ৯৯ ডলার (প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা)। ফলে একজন গড় আয়ের নাগরিককে ফোনটি কেনার জন্য দিন কাজ করতে হয়

শুধু লুক্সেমবার্গ বা যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের অন্যান্য উন্নত দেশগুলোর অবস্থানও সুবিধাজনক। উদাহরণস্বরূপ—

  • সুইজারল্যান্ডে মাত্র ৩ দিন কাজ করেই নতুন আইফোন কেনা যায়।
  • বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে অস্ট্রেলিয়া—এসব দেশে লাগে মাত্র ৪ দিন।
  • অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি কানাডা—এসব দেশেও ৫ দিনেই একটি আইফোন কেনা সম্ভব।

কিন্তু এশিয়ার দেশগুলোতে ছবিটা একেবারেই ভিন্ন। এখানে একই মডেলের আইফোন কিনতে একজন সাধারণ মানুষকে কয়েক মাসের বেতন জমাতে হয়। যেমন—

  • ফিলিপাইনসে গড় আয়ের একজন কর্মীকে প্রায় ৩৯ দিন কাজ করতে হয়।
  • ভারতে
    এ সংখ্যা আরও ভয়াবহ, সেখানে গড় আয়ের মানুষকে প্রায় ১১৯ দিন কাজ করতে হয়।