সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫০ Time View

500 321 inqilab white 20250906082433

500 321 inqilab white 20250906082433

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতবিরোধী বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পৌর এলাকার দেবগ্রামের আরিফ মিয়ার বাড়ির উঠান থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—আরিফুল্লাহ আরিফ (৪২), মো. হেলাল মিয়া ওরফে হেলাম (৩২), মো. খোকন (৩০), একরাম হোসেন সৌরভ (৩০), মো. শফিকুল ইসলাম (৩১), শাহজাহান মিয়া (৫০) ও নাছিমা বেগম (৩৫)। তাদের কাছ থেকে পাঁচটি ধারালো ছুরি, লোহার দুটি বিশেষ যন্ত্র এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১৪ থেকে ১৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালালে সাতজনকে আটক করা সম্ভব হয়, তবে বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাকাতি প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

Update Time : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫