সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বারান্দায় গাঁজা চাষের ভিডিও ফেসবুকে, দম্পতি গ্রেপ্তার

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ২৩৭ Time View

313e0efd46c9ec67ef45073cb1d37b34 6732da562c006

মানুষ একটু প্রশান্তি আর শখের জন্য বারান্দায় বাগান তৈরি করেন। সেখানে শোভা পায় নানা প্রিয় গাছ। সেই বাগানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাও নতুন কিছু নয়। তবে এমনই একটি ভিডিও শেয়ার করতে গিয়ে বিপদে পড়েছেন ভারতের এক দম্পতি।

বেঙ্গালুরুতে বসবাসরত সিকিমের দম্পতি সাগর গুরুং (৩৭) ও উর্মিলা কুমারী (৩৮) তাদের বারান্দায় গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, ১৮ অক্টোবর ওই দম্পতি তাদের বারান্দার বাগানের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। প্রায় দুই ডজন গাছপালা সমন্বিত সেই বাগানে দুটি গাঁজার চারাও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর ৫ নভেম্বর পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে পুলিশ লক্ষ্য করে, দুটি পাত্র ইতিমধ্যেই খালি করা হয়েছে, যা দেখে বোঝা যায় গাছগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়েছে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় সাগর এবং উর্মিলা চাপের মুখে গাঁজা চাষের কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে ৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

সামাজিক মাধ্যমে শখের বাগানের ভিডিও শেয়ার করার এই ঘটনা দম্পতির জন্য শখের চেয়ে বড় বিপদ ডেকে এনেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারান্দায় গাঁজা চাষের ভিডিও ফেসবুকে, দম্পতি গ্রেপ্তার

Update Time : ১০:১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪