সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা : বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ৯১ Time View

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)-কে নৃশংসভাবে হত্যার ঘটনায় নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এ ঘটনায় লিমনের রুমমেট ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, তারা প্রেমের সম্পর্কে ছিলেন এবং পারিবারিকভাবে তাদের বিয়ের দিনও নির্ধারিত হয়েছিল।

তদন্ত অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন। পরে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ-এর বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়। আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে বলা হয়েছে, তার বিরুদ্ধে শুধু হত্যা নয়, মরদেহ গোপন, প্রমাণ নষ্ট, অবৈধভাবে আটকে রাখা এবং সহিংসতার অভিযোগও রয়েছে।

তদন্তকারীরা ধারণা করছেন, নাহিদা সুলতানা বৃষ্টিকেও একইভাবে হত্যা করে তার মরদেহ গুম করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, লিমনের অ্যাপার্টমেন্ট থেকে রক্তের চিহ্ন পাওয়া গেছে, যা এই হত্যাকাণ্ডকে আরও ভয়াবহ করে তুলেছে।

২৬ বছর বয়সী অভিযুক্ত আবুঘরবেহকে আদালতে হাজির করা হয়েছে এবং তাকে প্রি-ট্রায়াল ডিটেনশন শুনানি পর্যন্ত কারাগারে রাখা হয়েছে। প্রসিকিউটররা আদালতে বলেন, “অপরাধের ভয়াবহতা এতটাই গুরুতর যে তাকে মুক্তি দিলে জননিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকিতে পড়বে।”

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন নাহিদা সুলতানা বৃষ্টি। তাকে নিয়েও উদ্বেগ বাড়ছে পরিবার ও বাংলাদেশি কমিউনিটির মধ্যে।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা : বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য

Update Time : ১২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬