সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ পাইলট উদ্ধারে স্পেশাল ফোর্সের অভিযান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ৯৫ Time View

ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে তুমুল অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা শুক্রবার রাতে গোপনে ইরানে প্রবেশ করেছে।

তবে ইরানের অভ্যন্তরে এই অভিযানের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানান, নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে পেতে বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো অত্যাধুনিক ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালাবে।

তিনি আরও বলেন, যদি লক্ষ্যস্থল এমন এলাকায় হয় যেখানে হেলিকপ্টার পৌঁছানো সম্ভব নয়, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে বিশেষ স্কোয়াড নামিয়ে স্থলপথে অভিযান পরিচালনা করা হবে।

অন্যদিকে ইরানও বসে নেই। নিখোঁজ মার্কিন পাইলটকে নিজেদের হাতে পেতে দেশটি ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে। এমনকি ওই পাইলটের অবস্থান জানাতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে তেহরান।

এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ পাইলট উদ্ধারে স্পেশাল ফোর্সের অভিযান

Update Time : ১১:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬