সময়:
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা
ডিজিটাল ডেস্ক
- Update Time : ০৯:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৩৪ Time View

জর্ডানের আজরাক অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের মোয়াফাক সালতি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
রোববার (২৯ মার্চ) ইরানের আধাসামরিক বার্তা সংস্থা ইসনা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ঘাঁটিতে অবস্থানরত সেনাদের আবাসন এলাকা এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম। এতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইরানি সামরিক বাহিনীর বরাত দিয়ে ইসনা জানায়, এই বিমানঘাঁটিটি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বিমান হামলার জন্য একটি গুরুত্বপূর্ণ ‘অপারেশনাল প্ল্যাটফর্ম’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তাই এটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
Tag :
আজরাক আন্তর্জাতিক রাজনীতি ইরান ইসনা রিপোর্ট জর্ডান ড্রোন হামলা মধ্যপ্রাচ্য উত্তেজনা মার্কিন বিমানঘাঁটি মোয়াফাক সালতি ঘাঁটি সামরিক সংঘাত









