সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ, নিরাপত্তা সতর্কতা জারি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১৩৮ Time View
কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণেরর পর ধোঁয়া উড়তে দেখা গেছে। ছবি: ডয়চে ভেলে

কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে। এর আগে কুয়েতে কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।

বিস্ফোরণের পর কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস কুয়েত দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। এক বার্তায় দূতাবাস কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। বিশেষ করে নিজ বাসায় থাকলে ভবনের সর্বনিম্ন তলা বা ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থান করতে এবং জানালার কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দূতাবাস এলাকায় অযথা চলাচল না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কুয়েত সিটির নিকটবর্তী মিনা আল আহমাদি এলাকায় একটি কারখানার কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়েছে। এতে অন্তত দুইজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ, নিরাপত্তা সতর্কতা জারি

Update Time : ০২:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬