সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ১৬৪ Time View

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর প্রচারের সময় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক কান্নায় ভেঙে পড়েন। একই সময়ে প্রেস টিভির এক উপস্থাপক সরাসরি সম্প্রচারে হামলাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন।

খামেনির মৃত্যুর পর ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকারি সূত্রে জানানো হয়, এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি পালিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিক ঘোষণার সময় উপস্থাপক আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কেঁদে ফেলেন। তিনি ঘোষণা দিতে গিয়ে বলেন, “আল্লাহ মহান। গভীর শোকের সঙ্গে ইরানি জাতিকে জানানো হচ্ছে যে, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি আজ যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যৌথ অপরাধমূলক হামলায় শহীদ হয়েছেন।”

সম্প্রচারের সময় স্টুডিওর ভেতর ও বাইরের পরিবেশ ছিল শোকাভিভূত। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘোষণার মুহূর্তে স্টুডিওর বাইরে থেকেও কান্নার শব্দ শোনা যায়। ঘটনাটি দেশটির জনগণের মধ্যে গভীর আবেগ ও ক্ষোভের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

Update Time : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬