সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৫ Time View

বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন European Union Naval Force Operation Aspides-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না বলে সতর্কবার্তা দিয়েছে।

বিশ্ব তেল রপ্তানির ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির বড় অংশ এই প্রণালী দিয়ে সম্পন্ন হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এখান দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেল সরবরাহ করে থাকে। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরু এই সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগর-কে যুক্ত করেছে। কৌশলগত দিক থেকে এটি মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত।

তবে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের কোনো লিখিত নির্দেশ এখনো জারি করেনি ইরান। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়লেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে, দেশটির ওপর কোনো ধরনের সামরিক হামলা বা কঠোর পদক্ষেপ নেওয়া হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

Update Time : ১১:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬