ইরানের সর্বোচ্চ নেতা কি নিহত? খামেনির বাসভবনের কাছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা
- Update Time : ০২:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯১ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন কি না—এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) CNN-এর লাইভ প্রতিবেদনে জানানো হয়, তেহরানে তার বাসভবন ও কার্যালয়ের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানের পাস্তৌর জেলায় ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে। উচ্চ নিরাপত্তায় ঘেরা এই এলাকাতেই খামেনির বাসভবন ও কার্যালয় অবস্থিত। Fars News Agency-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে।
তবে এসব হামলায় খামেনির কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা Reuters-কে জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনি বর্তমানে রাজধানীতে নেই; তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানে সামরিক অভিযান শুরু হয়েছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাদের লক্ষ্য হলো ইরানি শাসনব্যবস্থার আসন্ন হুমকি দূর করে মার্কিন জনগণকে সুরক্ষা দেওয়া। তিনি ইরানের শাসনব্যবস্থাকে অত্যন্ত কঠোর ও বিপজ্জনক আখ্যা দেন।
বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। তবে খামেনির মৃত্যু সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।











