সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা নিয়ে সুখবর: বন্ধ ভিসা পুনরায় চালুর উদ্যোগ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৬ Time View

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অনিরুদ্ধ দাস বলেন, “বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে। সেগুলো পুনরায় চালুর জন্য জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে।”

তিনি আরও উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করা হয়েছিল। মেডিক্যাল ভিসা ছাড়া প্রায় সব ভিসা বন্ধ রয়েছে। তবে বাংলাদেশের নির্বাচিত সরকার গঠনের পর ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী দুই দেশের নাগরিকরা।

ভারত ও বাংলাদেশের সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত হিসেবে উল্লেখ করে অনিরুদ্ধ দাস বলেন, “দুই দেশের সাধারণ মানুষই এই স্থিতিশীল, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। আমাদের চিন্তা-চেতনা ও সংস্কৃতি অতীতকাল থেকেই এক সুতোয় গাঁথা।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতীয় ভিসা নিয়ে সুখবর: বন্ধ ভিসা পুনরায় চালুর উদ্যোগ

Update Time : ০৩:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬