সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল্লি পুলিশের

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৯ Time View

দিল্লিতে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক যে তোলপাড় শুরু হয়েছে, তা পরিকল্পিত ও অর্থের বিনিময়ে ছড়ানো গুজব বলে দাবি করেছে দিল্লি পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই ধরনের অপপ্রচার জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করে আর্থিক লাভের চেষ্টা ছাড়া কিছু নয়। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সঞ্জয় ত্যাগী বলেন, ইচ্ছাকৃতভাবে নিখোঁজ সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অকারণ ভয় তৈরি করা হচ্ছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি আশ্বস্ত করে বলেন, গত বছরের তুলনায় দিল্লিতে নিখোঁজের সংখ্যা বেড়েনি, বরং কমেছে। তাই অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও জানান, কেউ নিখোঁজ হলে দিল্লি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে। অনলাইন এফআইআর করার সুবিধা রয়েছে এবং জেলা পর্যায়ের পুলিশ ইউনিটের পাশাপাশি মানব পাচার প্রতিরোধে নিয়োজিত বিশেষ বাহিনীও সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তবে কারা এই গুজব ছড়াচ্ছে—সে বিষয়ে দিল্লি পুলিশ নির্দিষ্ট করে কিছু জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেছেন, একটি বলিউড সিনেমার পেইড প্রমোশনের অংশ হিসেবে এই গুজব ছড়ানো হয়েছে। যদিও যাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে, তারা তা পুরোপুরি অস্বীকার করেছেন।

এর আগে বার্তাসংস্থা পিটিআই দিল্লি পুলিশের তথ্য বিশ্লেষণ করে জানায়, চলতি বছরের ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে মোট ৮০৭ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ৫০৯ জন নারী ও শিশু এবং ২৯৮ জন পুরুষ। এই তথ্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে পরে দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়, নিখোঁজদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় প্রকৃতপক্ষে নিখোঁজের সংখ্যা কমেছে এবং জনমনে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিখোঁজদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল্লি পুলিশের

Update Time : ০৩:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬