‘এপস্টেইন বেঁচে আছেন’—চাঞ্চল্যকর দাবি ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর প্রাক্তন প্রেমিকার
- Update Time : ০৩:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৯ Time View

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের প্রাক্তন প্রেমিকা লেডি ভিক্টোরিয়া হার্ভে চাঞ্চল্যকর দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন মারা যাননি, তিনি বেঁচে আছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস এই খবর প্রকাশ করেছে।
লেডি ভিক্টোরিয়া বলেছেন, “এপস্টেইন বেঁচে আছেন এবং ভালোই আছেন। তাকে ‘ট্রিপ ভ্যানে’ করে কারাগার থেকে স্থানান্তর করা হয়েছে।” এলবিসি’র উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “সত্যি বলতে আমার কখনো মনে হয়নি এপস্টেইন মারা গেছেন। আমি বিশ্বাস করি না তিনি আত্মহত্যা করেছেন। আমার ধারণা, তিনি ইসরায়েলে পালিয়ে গেছেন।”

২০১৯ সালে নিউইয়র্কের এক কারাগারে এপস্টেইন মারা যান। তবে তার মৃত্যু নিয়ে নানা জল্পনা ছিল। কারাগারের রক্ষীরা জানিয়েছেন, ১০ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে তিনি অচেতন অবস্থায় সেলে পাওয়া যায় এবং বলা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, তার ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সম্প্রতি জানিয়েছে, জেফরি এপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষিত এজেন্ট ছিলেন। কিছু রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এপস্টেইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশের গোয়েন্দা সংস্থার চর হিসেবে কাজ করতেন।
তবে এপস্টেইনের সংক্রান্ত তথ্য ও নথিতে ভারতের ধনকুবেরদের নামও উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে যৌন পাচার সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে, যেখানে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই নথি প্রকাশের পর থেকে আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
















