সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভয়াবহ মুহূর্তে বিশ্ব’: পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অবসান, বাড়ছে নতুন শঙ্কা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৩ Time View

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ করেছে। এর ফলে দুই পরাশক্তি কতটি পরমাণু ওয়ারহেড মোতায়েন করতে পারবে—সে বিষয়ে কয়েক দশক ধরে কার্যকর থাকা বিধিনিষেধ হঠাৎ করেই উঠে গেল। এতে নতুন করে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তীব্র হয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, ৫ ফেব্রুয়ারি তারিখ বদলের সঙ্গে সঙ্গে নিউ স্টার্ট চুক্তির কার্যকারিতা শেষ হয়। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বছরের জন্য চুক্তির সীমাবদ্ধতা বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে সাড়া দেননি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি ‘ভয়াবহ মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া—উভয় দেশকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানান।

এক বিবৃতিতে গুতেরেস বলেন, গ্রিনিচ মান সময় মধ্যরাত বা নিউইয়র্কে সন্ধ্যা সাতটার সঙ্গে সঙ্গে চুক্তিটির মেয়াদ শেষ হয়েছে। তাঁর ভাষায়, “অর্ধশতাব্দীরও বেশি সময় পর এই প্রথম আমরা এমন এক বিশ্বের মুখোমুখি হলাম, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রভাণ্ডারের ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই।”

তিনি আরও বলেন, “কয়েক দশকের অর্জনের এই বিলুপ্তি এর চেয়ে খারাপ সময়ে আসতে পারত না। পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি এখন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।” ইউক্রেন যুদ্ধের শুরুতে কৌশলগত নয়—এমন পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় উভয় দেশ এখন আর কোনো বাধ্যবাধকতা বা সমান্তরাল ঘোষণার মধ্যে নেই বলে তারা মনে করে। বিবৃতিতে বলা হয়, “রাশিয়া দায়িত্বশীল ও বিচক্ষণভাবে কাজ করতে চায়।” তবে একই সঙ্গে সতর্ক করে জানানো হয়, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা ‘নির্ণায়ক’ পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, নিউ স্টার্ট চুক্তির অবসান বিশ্বকে আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ এক নিরাপত্তা বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নতুন করে ভয়াবহ রূপ নিতে পারে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ভয়াবহ মুহূর্তে বিশ্ব’: পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অবসান, বাড়ছে নতুন শঙ্কা

Update Time : ০৩:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬