সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ বাসিন্দা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ১৩১ Time View

যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত, তুষারপাত ও হিমবৃষ্টির কারণে এ পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে ‘জীবননাশের ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভয়াবহ আবহাওয়া আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, শীতকালীন ঝড়ের কারণে লুইজিয়ানায় অন্তত দুজন এবং টেক্সাসে একজনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলে ব্যাপক বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইনের মারাত্মক ক্ষতি হয়েছে। এর ফলে টেনেসি অঙ্গরাজ্যে তিন লাখ ৩০ হাজারের বেশি, মিসিসিপিতে এক লাখ ৬০ হাজার এবং লুইজিয়ানা ও টেক্সাসে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। মধ্য-আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর। সেখানে প্রায় ৭৫ শতাংশ গ্রাহক বিদ্যুৎবিহীন। বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছে স্থানীয় প্রশাসন।

নিউইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র শীত বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেয়র জোহরান মামদানি জানান, এটি গত আট বছরের মধ্যে সবচেয়ে শীতল সময়। তিনি আরও জানান, শনিবার শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়।

ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থাতেও। নিউ ইংল্যান্ড থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। তুষারঝড়ের কারণে শার্লটে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট। পরিস্থিতির অবনতিতে অন্তত ২৪টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে।

এদিকে ফ্লোরিডা, দক্ষিণ-পূর্ব আলাবামা ও দক্ষিণ-পশ্চিম জর্জিয়ার কিছু এলাকায় টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ বাসিন্দা

Update Time : ১২:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬