সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের বৈঠকের পর আজ যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১৪৫ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে আজ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে এই যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতাদের এক বৈঠকে আসন সমঝোতার চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে। এরপরই বিকেলের সংবাদ সম্মেলনে কোন দল কতটি আসনে নির্বাচন করবে, তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জোটের অন্তত চারটি দলের শীর্ষ নেতার সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আগামীকাল সকালেই আমরা সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়ে দেবো। যৌথ সংবাদ সম্মেলন হবে। তার আগে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন। এরপর চূড়ান্ত ঘোষণা।” আসন সংখ্যা সংক্রান্ত সব তথ্য সংবাদ সম্মেলনেই খোলাসা করা হবে বলেও তিনি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলা হলে ডা. তাহের বলেন, “এখন পর্যন্ত ইতিবাচক। এটুকুই আপাতত বলছি। কালই জানতে পারবেন।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আসন সমঝোতা হচ্ছে। যেটি নিয়ে দ্বিধা ছিল সেটি ছুটছে। কাল যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেই সংবাদ সম্মেলন থেকেই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে।”

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে তাদের নিজস্ব বৈঠক করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ জানান, তাদের রাতের বৈঠকে সংবাদ সম্মেলনের সময়সূচি চূড়ান্ত করা হবে।

জোটের আরেক শরিক খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, “এখনো কেউ যোগাযোগ করেনি। কথাবার্তা হচ্ছে। শুনেছি কালই সব চূড়ান্ত হচ্ছে।”

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান মঙ্গলবার দিবাগত রাত ১টায় তার ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে আগামীকাল ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার বিকাল ৪:৩০, ইনশাআল্লাহ।”

এদিকে, নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে এবং ২১ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দ ও প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা জোটের আসন বণ্টন চূড়ান্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের বৈঠকের পর আজ যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা

Update Time : ১১:১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬