সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের উপকূলে অভিবাসী নৌকা থেকে বাংলাদেশিসহ ৫০০ জনকে উদ্ধার

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৫ Time View
ক্রিটের রেথিমনো শহরে স্থাপিত একটি অস্থায়ী আশ্রয় শিবিরের বাইরে অপেক্ষা করছেন উদ্ধারকৃতরা। ছবি: সংগৃহীত

গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ভূমধ্যসাগরে তল্লাশি ও উদ্ধার অভিযানের সময় ক্রিট দ্বীপের দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গাভডোস দ্বীপ থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে নৌকাটির সন্ধান পাওয়া যায়।

গ্রিসের কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, নৌকাটি ঠিক কোথা থেকে যাত্রা শুরু করেছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নৌকাটি দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল।

কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে জানান, উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। তাদের অধিকাংশই উন্নত জীবনের আশায় বিপজ্জনক এই যাত্রায় অংশ নিয়েছিলেন।

উদ্ধারের পর সবাইকে ক্রিট দ্বীপের রেথিমনো শহরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর তাদের আশ্রয়প্রার্থনার আবেদন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রায়ই এ ধরনের অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনার মুখে পড়ে। গ্রিস উপকূলরক্ষী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে বহু মানুষকে প্রাণে বাঁচালেও, এই সমুদ্রপথ এখনো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন রুটগুলোর একটি হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গ্রিসের উপকূলে অভিবাসী নৌকা থেকে বাংলাদেশিসহ ৫০০ জনকে উদ্ধার

Update Time : ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫