পুরুষ-সংকটে বিপর্যস্ত লাটভিয়া: দৈনন্দিন কাজে ‘স্বামী ভাড়া’ নিচ্ছেন নারীরা
- Update Time : ১২:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২৪২ Time View

লাটভিয়ায় পুরুষের ঘাটতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে অনেক নারী এখন দৈনন্দিন গৃহস্থালি কাজ থেকে শুরু করে ঘর মেরামত—সব কিছু সামলাতে ‘স্বামী ভাড়া’ পরিষেবার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। বিষয়টি শুধু ব্যক্তিগত অসুবিধা নয়, বরং দেশটির সামাজিক কাঠামোতেও গভীর প্রভাব ফেলছে।
দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, লাটভিয়ায় দীর্ঘদিন ধরে পুরুষ-নারী অনুপাতের অসমতা একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য বলছে, দেশে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় ১৫.৫ শতাংশ বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৈষম্যের তুলনায় প্রায় তিন গুণ। শুধু তাই নয়, ওয়ার্ল্ড অ্যাটলাসের পরিসংখ্যান অনুযায়ী ‘৬৫ বছর বা তার বেশি’ বয়সীদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় দ্বিগুণ—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই পুরুষ-সংকট নারীদের দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যা তৈরি করেছে। উৎসব-বিষয়ক কাজ করেন এমন দ্যানিয়া নামের এক নারী জানান, তার পুরো কর্মপরিবেশই নারী-নির্ভর, ফলে সামাজিক যোগাযোগে বৈচিত্র্য কমে যাচ্ছে। সহকর্মী জানে বলেন, “একজন উপযুক্ত পুরুষ সঙ্গী খুঁজে পাওয়া এখন যেন ভাগ্যের বিষয়। অনেক নারী বাধ্য হয়ে বিদেশে সঙ্গী খুঁজতে যাচ্ছেন।”
এ অবস্থায় জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন হ্যান্ডিম্যান পরিষেবা, যেগুলো ‘স্বামী ভাড়া’ নামেই পরিচিত। ‘কোমান্ডা২৪’, ‘মেন উইথ গোল্ডেন হ্যান্ডস’ এবং ‘রেমন্টদারবি.এলভি’—এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ঘণ্টাভিত্তিক বা কাজভিত্তিক বিশেষজ্ঞ কর্মী পাঠানো হয়। তারা প্লাম্বিং, কাঠের কাজ, বৈদ্যুতিক মেরামত, পেইন্টিং, পর্দা লাগানো এমনকি টেলিভিশন ইনস্টলেশনের মতো বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজ করে থাকে। এই পরিষেবাগুলো নারীদের কাছে শুধু জনপ্রিয়ই নয়, বরং এক ধরনের সামাজিক প্রয়োজনীয়তা হয়ে উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন, লাটভিয়ার পুরুষ-সংকটের মূল কারণ পুরুষদের স্বল্প আয়ুষ্কাল। কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে—
• অতিরিক্ত ধূমপান
• অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
• অতিরিক্ত ওজন ও স্থূলতা
• জীবনযাত্রা-সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকি
ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্যও একই ইঙ্গিত দেয়: লাটভিয়ার ৩১
তবে ‘স্বামী ভাড়া’ পরিষেবা শুধু লাটভিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২২ সালে যুক্তরাজ্যের লরা ইয়াং ‘রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড’ নামে নিজের স্বামী জেমসকে বিভিন্ন গৃহস্থালি মেরামত কাজে ভাড়া দিয়ে তাক লাগিয়ে দেন। দিন কিংবা ঘণ্টাচুক্তিতে কাজ করা জেমস এখনো নিয়মিত বুকিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন—এবং এই ট্রেন্ড ধীরে ধীরে অন্যান্য দেশেও জনপ্রিয় হচ্ছে।
সামাজিক গবেষকরা মনে করছেন, শুধু অর্থনৈতিক চাপ নয়; পুরুষঘাটতির কারণে লাটভিয়ায় পরিবার কাঠামো, সম্পর্কের ধরন, এমনকি জনসংখ্যার ভবিষ্যৎ বণ্টনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে।
সূত্র: এনডিটিভি






















