সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১৬২, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৬:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১৬৩ Time View

থাইল্যান্ডে চলতি সপ্তাহে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন প্রদেশে অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকার এই তথ্য নিশ্চিত করেছে। বন্যার কারণে লাখ লাখ মানুষ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন এবং ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়েছে।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের আটটি প্রদেশে এই বন্যায় ১৬২ জন নিহত হয়েছেন, যার মধ্যে সঙখলা প্রদেশে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ১২৬।

বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মানুষের প্রাণহানির ঘটনায় সরকারের সমালোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আনুতিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বীকার করেছেন যে, সরকারের বন্যা ব্যবস্থাপনায় ঘাটতি দেখা গেছে। বন্যা-কবলিত এলাকায় পরিদর্শনের সময় তিনি স্থানীয়দের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘‘সরকার বন্যা-কবলিত নাগরিকদের যথাযথ সেবা এবং সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।’’

তিনি আরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য আগামী সপ্তাহ থেকে ক্ষতিপূরণ বিতরণ শুরু হবে। তাছাড়া ঋণ স্থগিত, ব্যবসা ও ঘরবাড়ি মেরামতের জন্য স্বল্পমেয়াদি সুদবিহীন ঋণ এবং অন্যান্য জরুরি সহায়তা প্রদান করা হবে।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, শনিবার সকাল থেকেই দেশের সব প্রদেশে পানি কমতে শুরু করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয়রা দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকা নিজেদের ঘরে ফিরে এসে ক্ষয়ক্ষতির চিত্র দেখছেন। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং ব্যক্তিগত জিনিসপত্র।

গত সপ্তাহের শেষের দিকে শুরু হওয়া এই বন্যা দেশটিতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছে। বন্যার কারণে হাজার হাজার মানুষ একাধিক দিন আটকা পড়েছেন, বহু সড়ক চলাচলের অনুপযোগী হয়ে গেছে এবং নিচু ভবন ও যানবাহন পানিতে তলিয়ে গেছে। সঙখলা প্রদেশের সবচেয়ে বড় শহর হাট ইয়াইতে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উদ্ধারকর্মীরা পানি নেমে যাওয়ার পর আগের অবস্থানগুলো পরিদর্শন করে বহু মরদেহ উদ্ধার করছেন।

সরকারের মুখপাত্র সিরিপং আরও জানান, বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় থাইল্যান্ডের রাজা মহা বজিরালংকর্ন হাট ইয়াই হাসপাতালে ১০ কোটি বাথ (প্রায় ৩.১১ মিলিয়ন মার্কিন ডলার) দান করবেন। এছাড়া বন্যায় মৃতদের জন্য রাজকীয় সহায়তায় অন্তেষ্টিক্রিয়া আয়োজন করা হবে।

এদিকে, কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন বন্যা মোকাবিলায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করছে, এবং ক্ষতিগ্রস্ত জনগণকে নিরাপদ আশ্রয় এবং জরুরি খাদ্য সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।

সূত্র: এপি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১৬২, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

Update Time : ০৬:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫