সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার লন্ডনের হিথরো বিমানবন্দরে বাংলায় দিকনির্দেশনা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১৬৬ Time View

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরে এবার ইমিগ্রেশন কাউন্টারের ডিসপ্লে বোর্ডে দেখা গেছে বাংলায় লেখা দিকনির্দেশনা। ইংরেজি, আরবি, হিন্দিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক ভাষার পাশাপাশি এখন বাংলাও যুক্ত হয়েছে নির্দেশনা বোর্ডে—যা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।

বুধবার হিথরোর টার্মিনাল–৪-এর ইমিগ্রেশন কাউন্টারের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত হয় বার্তাটি—‘অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।’

বাংলা ভাষায় প্রদর্শিত এই বার্তা দেখে প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত ও গর্বিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, এটি যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি ও অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আজিজুল ইসলাম খান বলেন, “বিমানবন্দরে বাংলায় দিকনির্দেশনা প্রদর্শন যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির শতবর্ষের অবদানের প্রতীক। এটি আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের গৌরবময় স্বীকৃতি।”

এর আগে বাংলা ভাষার ব্যবহার লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায়ও ব্যাপকভাবে দেখা গেছে। ২০২২ সালের মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইটচ্যাপল পাতাল রেলস্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায়ও ‘হোয়াইটচ্যাপল স্টেশন’ লেখা হয়।

এছাড়া টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউন, ব্রিকলেন, বুক্সটন স্ট্রিট, ওসমানী স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইমারি স্কুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ও কাজী নজরুল ইসলাম প্রাইমারি স্কুলসহ বিভিন্ন স্থানে বাংলা নাম ব্যবহারের প্রচলন দীর্ঘদিনের।

পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক, বার্মিংহামের স্মল হিথ পার্ক ও ওল্ডহামের মতো জায়গায় রয়েছে আটটি স্থায়ী শহীদ মিনার। এসব স্থান এখন যুক্তরাজ্যে বাংলাদেশি সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে।

কমিউনিটির নেতারা বলছেন, হিথরো বিমানবন্দরে বাংলা ভাষার অন্তর্ভুক্তি কেবল ভাষার নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের সম্মান, ইতিহাস ও সংস্কৃতির বৈশ্বিক স্বীকৃতি হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার লন্ডনের হিথরো বিমানবন্দরে বাংলায় দিকনির্দেশনা

Update Time : ১০:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫