তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম সভা, সম্প্রীতি জোরদারে গুরুত্ব
- Update Time : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮৬ Time View

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন তারেক রহমান। নবনিযুক্ত সরকারপ্রধান হিসেবে এই কার্যালয়ে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সভা।
শনিবার অনুষ্ঠিত বৈঠকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাম্প্রতিক জাতীয় প্রেক্ষাপটে পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং বিভেদ সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধানমন্ত্রী দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা রাষ্ট্রের অগ্রগতির জন্য অপরিহার্য এবং এ ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









