সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমার একদিন পরই আগের জায়গায় স্বর্ণের দাম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৬ Time View

দেশের স্বর্ণবাজারে দামের অস্থিরতা যেন থামছেই না। দাম কমানোর ঘোষণার মাত্র এক দিনের মধ্যেই আবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের স্বর্ণের ভরি ফের ২ লাখ ৬২ হাজার টাকার ঘরে উঠে গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। কিন্তু ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সর্বোচ্চ ভরিপ্রতি ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়, যা ওই সময় থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম নতুন করে সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা অপরিবর্তিত রয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ ডলারে, যেখানে আগের দিন এই দাম ছিল ৪ হাজার ৮৫০ ডলার।

এর আগে ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা আরও বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়। বিশ্ববাজারে দাম দ্রুত বাড়তে থাকায় গত মাসের শেষ দিকে দেশের বাজারেও রেকর্ড পরিমাণে স্বর্ণের দাম বাড়ে।

২৯ জানুয়ারি সকালে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ানো হলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছে যায় স্বর্ণ। তখন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা—এক ধাপে এত বড় অঙ্কে দাম বাড়ার নজির আগে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কমার একদিন পরই আগের জায়গায় স্বর্ণের দাম

Update Time : ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬