সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ২২৮ Time View

সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বিদ্যমান সীমা তুলে দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে ভাবছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, সঞ্চয়পত্র কেনাবেচা ব্যবস্থায় নতুন সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থসচিব।

ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে সীমা আরোপ থাকায় অনেক বিনিয়োগকারী আগ্রহ হারাচ্ছেন। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার সঞ্চয়পত্র কেনার সীমা তুলে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে। বিষয়টি নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দেশে বন্ডের লেনদেন ব্যবস্থা সহজ করা গেলে বন্ড বাজারের আকার প্রায় ৬ ট্রিলিয়ন টাকা পর্যন্ত বাড়ানো সম্ভব। এতে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ব্যাংকনির্ভরতা কমবে।

গভর্নর আরও বলেন, ভবিষ্যতে বড় প্রতিষ্ঠানগুলোকে মূলধনের প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে অন্তর্ভুক্ত হতে হবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার যৌক্তিক পর্যায়ে আনা না গেলে বন্ড বাজার টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একক সুদের হার কাঠামো গড়ে তোলা গেলে দেশের বন্ড বাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও কার্যকর হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব

Update Time : ১২:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬