সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘অ্যাডভেঞ্চার-৯’ আটক

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৫১ Time View

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চ—জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯—এর সংঘর্ষে চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ ঝালকাঠি টার্মিনাল থেকে আটক করেছে নৌ-পুলিশ।

জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো ওই লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় তারেক জিয়ার সমাবেশে অংশ নেন। পরদিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা থেকে ফেরার পথে মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে পৌঁছালে বরিশাল নৌ-পুলিশ সেটি আটক করে।

এ বিষয়ে ইলেন ভুট্টোর ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু জানান, তারেক জিয়ার জনসভায় অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের ঢাকায় নেওয়ার উদ্দেশ্যেই লঞ্চটি ভাড়া করা হয়েছিল।

বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঝালকাঠিতে আসেন এবং এখানে লঞ্চটি আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যান। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘অ্যাডভেঞ্চার-৯’ আটক

Update Time : ০২:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫