সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৪৩ Time View
সৌদি আরবের বাংলাদেশি দূতাবাস

সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণা চালানোর ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষ আটক করেছে বলেও জানিয়েছে দূতাবাস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহরে হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত সংগঠনের ব্যানারে সভা আয়োজন করা হচ্ছে। এসব সভায় দলবদ্ধভাবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রচার-প্রচারণা চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপরাধমূলক তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের প্রচলিত আইন-কানুনের পরিপন্থী। ফলে সৌদি কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যবস্থা গ্রহণ করে কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে। এ অবস্থায় প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস স্পষ্ট করে জানায়, সৌদি কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সৌদি আরবের আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের নিজেদের ও দেশের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

Update Time : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫