আপনারা বাস্তবতা মেনে নিন, শেখ হাসিনা আর ফিরবেন না: হাসনাত আব্দুল্লাহ
- Update Time : ০৯:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ১৭২ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “গত দেড় দশকে শেখ হাসিনা দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছেন। দেশকে তিনি নেতৃত্বশূন্য অবস্থায় ফেলে দিয়েছেন। আমাদের এই বিপ্লবকে এখনো অনেকে মানতে পারেননি। তবে আমি সবার কাছে একটি বার্তা দিতে চাই— আপনারা বাস্তবতা মেনে নিন। খুনি হাসিনা আর বাংলার মাটিতে ফিরতে পারবেন না।“
সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক কাঠামো গঠন এবং ‘প্রোক্লেমেশন অব জুলাই’ রেভল্যুশনের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা হয়।
প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশে বার্তা
হাসনাত বলেন, “আমরা তরুণ প্রজন্ম বিভাজনের রাজনীতির মধ্যে বেড়ে উঠেছি। আপনারা কখনো জাতীয় ঐক্যের টেবিলে বসতে পারেননি। তবে আমরা তরুণরা অতীতের রাজনীতিবিদদের প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে শ্রদ্ধা জানাই। কিন্তু আমাদের এই আত্মবিশ্বাস ও ফ্যাসিবাদ উৎখাতের অঙ্গীকারের সঙ্গে যদি আপনারা ঐক্য না ঘটান, তবে ২০২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হবো। তাই তরুণ প্রজন্মকে স্বীকৃতি দিন।“
‘ঢাকার মসনদ নির্ধারণ করবে জনগণ, দিল্লি নয়‘
হাসনাত আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে অতীতে দেখেছি, ঢাকার ক্ষমতার মসনদ কে দখল করবে, তা নির্ধারিত হতো দিল্লি থেকে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো দিল্লির দিকেই তাকিয়ে থাকতো। তবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই— ঢাকার মসনদ কে দখল করবে, তা ভারতের নয়, বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে।“
তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “দেশের জনগণের কথা শুনুন। দিল্লিমুখী রাজনীতি ছেড়ে জনগণমুখী রাজনীতি করুন।“
সমাবেশে আরও যারা বক্তব্য দেন
এ সময় সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, সমন্বয়ক হাসিব আল ইসলাম, আশরেফা, সোহেল রানা, কাজী রিয়াজ, ফারহান আহসান অর্ণব, নাবিলা











