‘এক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ দখলের হুমকি’
- Update Time : ০৪:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ৪৬৫ Time View

নতুন বছরের প্রথম দিনেই এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছেন ভারতের গঙ্গাসাগরের নাগা সাধুরা। বুধবার কপিলমুনির মন্দির প্রাঙ্গণে এ মন্তব্য করেন তারা। বিএনপি নেতা রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা দখলের মন্তব্য এবং বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই হুমকি আসে।
কয়েক দিনের মধ্যেই গঙ্গাসাগরের মেলা শুরু হবে। এরই মধ্যে মন্দির এলাকায় নাগা সাধুদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের এই ধরনের বক্তব্যে বিস্মিত সাধারণ পুণ্যার্থীরাও।
নাগা সাধুরা দাবি করেন, ‘‘আমাদের এক ঘণ্টা সময় দিলেই বাংলাদেশ দখল করে নিতে পারব।’’ তাদের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের ওপর অবিচার চলছে, অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন। এক সাধু বলেন, ‘‘যদি এখানকার হিন্দুরা হাতে তলোয়ার তুলে নেয়, তাহলে সব মুসলমান পালিয়ে যাবে। তখন মমতা ব্যানার্জি কী করবেন?’’
অন্য এক নাগা সাধু দত্তগিরি বলেন, ‘‘যদি সরকার বা প্রশাসন কিছু না করতে পারে, তবে আমাদের ছেড়ে দিন। আমরা বাংলাদেশে গিয়ে সব সমস্যার সমাধান করে দেব।’’ তিনি আরও বলেন, ‘‘সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন বন্ধে সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে নাগা সাধুরা সক্রিয় হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’’
সাধারণ পুণ্যার্থীরা যদিও এ ধরনের বক্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করছেন, তবে তারা স্বীকার করেছেন যে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। তারা আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান হবে।












I have to study at India Subcontinent Area and i often read news from your website by translating it. Awesome content and I think huge companies like prothom alo and jugantor are getting out of rank for garbish content made by AI. Keep this quality.
Thanks for reading Our website, for your kind information We would like to inform you that we have another website Bidibo News (bidibo.xyz) where you can get more information about the sub-continent,Thanks again.