সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকা ছিল সহযোদ্ধার: সারজিস আলম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ১৯৪ Time View

prothomalo bangla 2024 12 31 40nxblng NilphamariDH058520241217Saidpur 14

ঢাকা, মঙ্গলবার:
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গুরুত্বপূর্ণ সহযোদ্ধার ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শিবিরের কর্মীরা শুরু থেকে রাজপথে ছিল, পরামর্শ দিয়েছে এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, “কেউ কোনো দিন কোনো সত্যকে চেপে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়া সময়ের ব্যাপার।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলম উল্লেখ করেন, “বিগত ১৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে সম্ভাব্য হুমকি মনে করেছেন, তাকে নানা তকমা দিয়ে দোষারোপ করেছেন। আমরা দেখেছি, নিরপরাধ মানুষ, আলেম-ওলামাকে নির্যাতন, হামলা, মামলা এবং হত্যার শিকার হতে হয়েছে।”

তিনি আরও বলেন, “খুনি শেখ হাসিনা ছাত্রশিবিরসহ অনেক সংগঠন ও ব্যক্তির জীবন বিপন্ন করে তুলেছিল। তবে বর্তমান প্রজন্মের বিবেকবোধ এই ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে বিতাড়িত করেছে।”

ছাত্রশিবিরের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “কাজের মাধ্যমে গ্রহণযোগ্যতার সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে। ব্যক্তি, গোষ্ঠী বা দলের আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।”

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতারাও এই সম্মেলনে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জুলাই অভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকা ছিল সহযোদ্ধার: সারজিস আলম

Update Time : ০৪:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪