সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ পাচারের নথি ধ্বংস করতেই সচিবালয়ে আগুন: রিজভী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / ১৮৫ Time View

24

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে সচিবালয়ে আগুন লেগেছে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে। তিনি দাবি করেন, “শেখ হাসিনার পতিত শাসনকালে তার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইলসহ দুর্নীতির গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস করতেই সচিবালয়ে এই আগুন লাগানো হয়েছে।”

শনিবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সচিবালয়ে আগুন নেভানোর সময় নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে যান এবং ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে তার পরিবারের খোঁজখবর নেন।

রিজভী বলেন, “এই আগুন নিঃসন্দেহে একটি চক্রান্তের অংশ। শেখ হাসিনার মুখ্য সচিব বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। পুড়ে যাওয়া নথিপত্রের মধ্যে সেই অর্থ পাচারের গুরুত্বপূর্ণ ফাইলও ছিল। এতে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য-নথি ধ্বংস হয়ে গেছে।”

তিনি আরও অভিযোগ করেন, “অর্থ পাচারের ঘটনা শুধু একটি নয়, আরও বহু ঘটনা রয়েছে। এগুলো আড়াল করতেই সচিবালয়ের নবম তলায় আগুন লাগানো হয়েছে, যেখানে পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল।”

রিজভী মন্তব্য করেন, “দেশে পরাজিত স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয়। তারা আমলা, পুলিশ এবং সরকারি বিভিন্ন সংস্থায় ঘাপটি মেরে আছে। এদের ষড়যন্ত্র এবং নাশকতা ঠেকাতে গিয়ে নয়নের মতো তরুণরা জীবন দিচ্ছে।”

তিনি বলেন, “বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পতনকে স্বাগত জানাচ্ছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সহানুভূতিশীল। তবে একমাত্র পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে।”

এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অর্থ পাচারের নথি ধ্বংস করতেই সচিবালয়ে আগুন: রিজভী

Update Time : ১২:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪