সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ দেশের ছাত্র রাজনীতি ধ্বংস করেছে: শিবির সভাপতি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ২০৮ Time View

020714 bangladesh pratidin shibir p

বাগেরহাটে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন শিবির সভাপতি মুঞ্জরুল  ইসলাম

ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুঞ্জরুল ইসলাম অভিযোগ করেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের  রাজনীতি ধ্বংস হয়েছে, যার সহযোগী হিসেবে কাজ করেছে ছাত্রলীগ। তিনি বলেন, “২০২৪-এর আন্দোলনে পুরো জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে শেখ হাসিনা দেশের মেধাবী সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছেন। ছাত্রলীগ দেশের ছাত্র রাজনীতির নীতি ও নৈতিকতা পুরোপুরি ধ্বংস করেছে।” 

শনিবার (১৬ নভেম্বর) বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি আরও বলেন, “ছাত্র শিবির কর্মীরা দেশের প্রতিটি মায়ের নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষায় দায়িত্ব পালন করেছে। জঙ্গি নাটকের অপবাদ দিয়ে পড়ার টেবিল থেকে শিবির কর্মীদের আটক করেও তাদের শেষ করা যায়নি। এত নির্যাতন সহ্য করেও শিবির কর্মীরা দেশ ছেড়ে পালায়নি, অথচ দেশপ্রেমিকের মুখোশ পরে শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশ ছেড়ে পালিয়েছে।” 

তিনি আরও উল্লেখ করেন, “সমাজ ও রাষ্ট্রের সব সমস্যা সমাধানে ছাত্র শিবির নেতাদের কাজ করতে হবে। হাসিনা সরকার আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে ধ্বংস করেছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেই ধ্বংসপ্রক্রিয়ায় লিপ্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। শেখ হাসিনা বিভিন্ন কৌশলে আবার ফিরে আসার চেষ্টা করছেন, কিন্তু শিবির কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।” 

তিনি অভিযোগ করেন, “বিগত সরকারের হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের পর শিবির দেশব্যাপী সৎ, দক্ষ ও ইনসাফের মানসিকতা সম্পন্ন কর্মী তৈরিতে আত্মনিয়োগ করেছে।” 

বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা মশিউর রহমান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করীমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছাত্রলীগ দেশের ছাত্র রাজনীতি ধ্বংস করেছে: শিবির সভাপতি

Update Time : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪