সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ৯০ Time View

যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক উলশী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।

বাবা জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত এই কর্মসূচির উদ্বোধনী মুহূর্তে প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে মাটি কেটে খনন কাজে অংশ নেন, যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন করা হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া এ খালটি পরবর্তীতে ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের প্রত্যাশা, খালটির পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এ প্রকল্পকে ঘিরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশাবাদ দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬