সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে: টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ১১৮ Time View
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

কৃষকদের কল্যাণই দেশের সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল-এ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলা নববর্ষ উপলক্ষে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ এখন সামাজিক উৎসবে পরিণত হলেও এর মূল শিকড় কৃষির সঙ্গে গভীরভাবে জড়িত। সেই গুরুত্ব বিবেচনায় রেখেই এই বিশেষ দিনে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যার সুবিধা পেয়েছেন প্রায় ১২ লাখ কৃষক।

তিনি আরও বলেন, কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষি-সম্পর্কিত শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং কোল্ড স্টোরেজ স্থাপনে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

দেশ পুনর্গঠনের সময় এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, যার লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, কৃষির উন্নয়নে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “কৃষি ও কৃষককে শক্তিশালী না করলে দেশের অর্থনীতি টেকসই হবে না। তাই কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে: টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

Update Time : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬