সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের টিকা ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১১২ Time View

হামের টিকা কার্যক্রমকে ঘিরে গুরুতর অভিযোগের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার ফলে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বহু শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এতে অভিযোগ করা হয়, জাতীয় টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের পেছনে ‘অবৈধ বা অশুভ কর্মকাণ্ড’ জড়িত থাকতে পারে। এ বিষয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে।

একই সঙ্গে বর্তমান উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন সাবেক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে এবং ৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামের টিকা ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

Update Time : ০৫:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬