সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১৭৯ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ–কে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী–এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকা মহানগর হাকিম মো. হাসান শাহাদাত–এর আদালতে রমনা থানা বিএনপি–র সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযুক্ত নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির।

মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই নির্বাচনে তিনি মির্জা আব্বাস উদ্দিন আহমেদের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচন চলাকালীন সময়েও তিনি বিভিন্ন সময়ে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

বাদীর দাবি, নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে আরও বেশি করে মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য ও হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে প্রকাশিত কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে তার এমন বক্তব্য দেখতে পান বলে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিয়ে নাম্বার ওয়ান গডফাদার মির্জা আব্বাস”—এ ধরনের মন্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। অভিযোগ অনুযায়ী, এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে মির্জা আব্বাসের সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

Update Time : ০২:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬