সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘চলেন যুদ্ধে যাই’—দিনের শুরুতেই ব্যতিক্রমী মন্তব্য প্রধানমন্ত্রীর

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১৬১ Time View

রাজধানীতে সপ্তাহের প্রথম কার্যদিবসে এক ব্যতিক্রমী মন্তব্যের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেছেন তারেক রহমান। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে তিনি হাসিমুখে বলেন, “চলেন যুদ্ধে যাই।”

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই ওই সময় তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ছিলেন।

তিনি আরও জানান, বাসভবনের দরজা খুলে বাইরে বের হওয়ার সময় উপস্থিত সবার দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন, “চলেন যুদ্ধে যাই।” হঠাৎ এমন মন্তব্যে উপস্থিত ব্যক্তিরা কিছুটা বিস্মিত হলেও পরে বিষয়টি রূপক অর্থে বলা হয়েছে বলে তারা উপলব্ধি করেন।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, দেশ পরিচালনার দায়িত্ব ও রাষ্ট্রের নানা চ্যালেঞ্জ মোকাবিলাকে রূপক অর্থে যুদ্ধের সঙ্গে তুলনা করেই প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনব্যাপী তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন–এর সঙ্গে শিক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ বোর্ড–এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী–এর সঙ্গেও প্রধানমন্ত্রীর একটি বৈঠক নির্ধারিত রয়েছে। বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সার্বিকভাবে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করেই প্রধানমন্ত্রীর দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘চলেন যুদ্ধে যাই’—দিনের শুরুতেই ব্যতিক্রমী মন্তব্য প্রধানমন্ত্রীর

Update Time : ০২:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬