সময়:
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিমানের বাতিল হওয়া জেদ্দা এবং মদিনার ফ্লাইট আজ যাবে
ডিজিটাল ডেস্ক
- Update Time : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৫৩ Time View

২৮ ফেব্রুয়ারি বাতিল হওয়া সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটের ফ্লাইট আজ (১ মার্চ) পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে মদিনাগামী বিজি-৩৩৭ নম্বর ফ্লাইটটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছিল। সংশ্লিষ্ট ফ্লাইটটি আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে।
এছাড়া একই দিনে বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী বিজি-৩৩৫ নম্বর ফ্লাইটটিও আজ পুনরায় পরিচালিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত হয়ে ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।









