নাফিস বিন বিল্লাল,অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন
- Update Time : ০৩:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৫৯ Time View

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে নাফিস বিন বিল্লাল। তার এ অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সহপাঠীদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।
নাফিস বিন বিল্লাল Brahmanbaria Residential School-এর একজন গর্বিত শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, নিয়মিত অধ্যবসায় এবং পরিবারের অনুপ্রেরণায় সে এ কৃতিত্ব অর্জন করেছে বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নাফিস পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতায়ও সমানভাবে প্রশংসিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “নাফিসের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। তার মতো মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি করবে।” সহপাঠীরাও তার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
নাফিস ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে নিয়মিত অধ্যয়ন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছে, যাতে সে দেশের একজন সৎ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।









