সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বিল্লাল হোসেন
  • Update Time : ১০:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯৫ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা মো. মোবারক হোসাইন। বিকেল ৫টায় শুরু হওয়া ইফতার মাহফিলে প্রেসক্লাবের শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশ নেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মোবারক হোসাইন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা জীবনের ঝুঁকি নিয়ে সত্য উদঘাটনে কাজ করেন এবং সমাজকে সঠিক তথ্য পৌঁছে দেন। তিনি বলেন, রমজান মাস মানবজাতির হেদায়েতের মাস। আল্লাহ তাআলা এ মাসেই পবিত্র কুরআন নাজিল করেছেন। তিনি সাংবাদিকদের কুরআনের আলোকে নিজেদের গঠন এবং তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবন পরিচালনার আহ্বান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা। তাদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহা. আমিনুল ইসলাম, জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজি সিরাজুল ইসলাম, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, জেলা এইচআরডি সম্পাদক রাজিফুল হাসান বাপ্পি, জেলা সমাজসেবা সম্পাদক মাওলানা আবুল বাশার ভূইয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা খুরশিদ আলম ও মাওলানা নাজমুল আলম আরিফ, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রোকন উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল ডক্টর ফোরামের সভাপতি ও জামায়াত মনোনীত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ডা. এম এ হানিফ, ন্যাশনাল ডক্টর ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পৌর জামায়াতের আমির মো. শাখাওয়াত হোসাইন, পেশাজীবী সেক্রেটারি প্রফেসর আক্তার হোসাইন এবং পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ কাউসার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিল্লাল হোসেন

বিল্লাল হোসেন, একজন প্রজ্ঞাবান পেশাজীবী, যিনি গণিতের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ব্যাংকার, অর্থনীতিবিদ, ও মানি লন্ডারিং প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে একটি সমৃদ্ধ ও বহুমুখী ক্যারিয়ার গড়ে তুলেছেন। তার আর্থিক খাতে যাত্রা তাকে নেতৃত্বের ভূমিকায় নিয়ে গেছে, বিশেষ করে সৌদি আরবের আল-রাজি ব্যাংকিং Inc. এবং ব্যাংক-আল-বিলাদে বিদেশী সম্পর্ক ও করেসপন্ডেন্ট মেইন্টেনেন্স অফিসার হিসেবে। প্রথাগত অর্থনীতির গণ্ডির বাইরে, বিল্লাল একজন প্রখ্যাত লেখক ও বিশ্লেষক হিসেবে আবির্ভূত হয়েছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে মননশীল কলাম ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে। তার দক্ষতা বিস্তৃত বিষয় জুড়ে রয়েছে, যেমন অর্থনীতির জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসী শ্রমিকদের দুঃখ-কষ্ট, রেমিটেন্স, রিজার্ভ এবং অন্যান্য সম্পর্কিত দিক। বিল্লাল তার লেখায় একটি অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, যা ব্যাংকিং ক্যারিয়ারে অর্জিত বাস্তব জ্ঞানকে একত্রিত করে একাডেমিক কঠোরতার সাথে। তার প্রবন্ধগুলো শুধুমাত্র জটিল বিষয়গুলির উপর গভীর বোঝাপড়ার প্রতিফলন নয়, বরং পাঠকদের জন্য জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তত্ত্ব ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। বিল্লাল হোসেনের অবদান তার প্রতিশ্রুতি প্রদর্শন করে যে, তিনি আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বের জটিলতাগুলি উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের একটি বিস্তৃত এবং আরও সূক্ষ্ম বোঝাপড়ার দিকে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

Update Time : ১০:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬