সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৮ Time View

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তিন শ্রেণির নাগরিককে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “এটি একটি ইউনিভার্সাল কার্ড। কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির মানুষ আগে কার্ড পাবেন।” পরবর্তীতে অন্যান্য শ্রেণির নাগরিকদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে।

ডা. জাহিদ হোসেন জানান, চার বছরের মধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উপকারভোগীদের সব তথ্য একটি কেন্দ্রীয় সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ ব্যাংক-এর তত্ত্বাবধানে সুবিধাভোগীরা নিজেদের পছন্দের ব্যাংক থেকে আর্থিক সহায়তা উত্তোলন করতে পারবেন।

তিনি আরও জানান, রাজধানীর কড়াইল বস্তি ও ময়মনসিংহ-এর কয়েকটি এলাকায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি তথ্য সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি অফলাইন ও অনলাইন—উভয় পদ্ধতিতে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য প্রদান করা যাবে। এ ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা সুপারিশের প্রয়োজন নেই বলেও তিনি স্পষ্ট করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

Update Time : ১১:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬