ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ
- Update Time : ০৩:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৫৫ Time View

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ
সামান্য সমন্বয়েই দীর্ঘ অবকাশে যেতে পারবেন সরকারি চাকরিজীবীরা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সামান্য নৈমিত্তিক ছুটি নিলেই দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে ঈদুল ফিতরের জন্য মোট ৫ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের সরকারি ছুটি থাকবে।
এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। ১৮ মার্চ (বুধবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের অবকাশ উপভোগ করা যাবে।
এছাড়া ঈদের পরপরই ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত হবে। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায়, যদি ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নেওয়া হয়, তাহলে ঈদ ও জাতীয় দিবস মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে।
ফলে ঈদকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবারের ছুটির সূচি ভ্রমণ, পারিবারিক সময় কাটানো কিংবা ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে।










