সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৬ Time View

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এদিকে ভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি শহীদ মিনার এলাকা ও আশপাশে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে, যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম সম্পন্ন করা যায়।

ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং ভাষা দিবসের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কঠোর নজরদারি থাকবে পুরো এলাকায়।

অন্যদিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, যেকোনো ধরনের নাশকতা বা দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশ এলাকায় ৬৪টি সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ চালানো হবে বলেও তিনি জানান।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, সারাদেশেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দাবি আদায়ের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে সতর্কবার্তা দেন তিনি।

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০২:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬