সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুম ও হত্যার অভিযোগে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার শুরু আজ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৪ Time View

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া আজ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তাঁর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সংক্রান্ত বিচারিক কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমসংক্রান্ত মামলায় সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানি পরিচালিত হচ্ছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্র জানায়, শুনানির শুরুতেই মামলার সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণের মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন এবং আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। সে সময় তিনি জানান, গুম কমিশনের প্রতিবেদনসহ অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন করা হবে। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পরবর্তীতে বিচার শুরুর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গুম ও হত্যার অভিযোগে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার শুরু আজ

Update Time : ১২:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬