সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয়: আশিক চৌধুরী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৭ Time View

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

আশিক চৌধুরী বলেন, রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের একটি চিঠি এসেছে। চিঠিতে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি নিয়ে চলমান দর–কষাকষির অগ্রগতির প্রশংসা করা হয়েছে এবং সামগ্রিক প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, ডিপি ওয়ার্ল্ড ভবিষ্যতে আলোচনাটি আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে এবং সরকারের পক্ষ থেকে শেয়ার করা খসড়া কনসেশন চুক্তি তারা গ্রহণ ও বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। তবে চুক্তিটি পুনর্মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানটি কিছু অতিরিক্ত সময় চেয়েছে।

আশিক চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ আর মাত্র দুই কার্যদিবস বাকি রয়েছে। ডিপি ওয়ার্ল্ড যেহেতু সময় চেয়েছে, তাই বর্তমান সরকারের মেয়াদে এই চুক্তি সই হওয়ার সুযোগ নেই। নির্বাচন-পরবর্তী সময়ে গিয়ে আলোচনা আবার শুরু হতে পারে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এই সরকারের সময়ে চুক্তি স্বাক্ষর হচ্ছে না—এটা প্রায় নিশ্চিত। কারণ ডিপি ওয়ার্ল্ডের পুনরায় মতামত পাওয়া, এরপর মন্ত্রিসভায় অনুমোদন এবং চুক্তি সই—এই পুরো প্রক্রিয়া মাত্র দুই কার্যদিবসে সম্পন্ন করা বাস্তবসম্মত নয়।’

তিনি আরও জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে ২০১৯ সাল থেকেই প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে গত এক মাসে এসে প্রকল্পটির চূড়ান্ত ধাপের দর–কষাকষি শুরু হয়।

আশিক চৌধুরী বলেন, ‘সরকারের বিভিন্ন স্তরে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে একটি বড় ও কৌশলগত প্রকল্প হওয়ায় পুরো কার্যক্রম সম্পন্ন করতে আরও সময় লাগতে পারে

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয়: আশিক চৌধুরী

Update Time : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬