সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২২ Time View

চলতি ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি আসছে। ফেব্রুয়ারির শুরু থেকেই ধারাবাহিক ছুটির মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটির সূচি অনুযায়ী, ১১ ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ১৩ ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার। ফলে স্বাভাবিকভাবেই টানা চার দিনের ছুটি পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।

এর সঙ্গে যোগ হচ্ছে ১৫ ফেব্রুয়ারি, যা শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে সরকারি ছুটি। এতে করে মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে পাঁচ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রথম বড় পরিসরের ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে। আর ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনও সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

Update Time : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬