Advertisement
সময়: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার দুই আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার কয়েকটি আসনের ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর জানিয়েছেন, ঢাকা-১৪, ঢাকা-১৬ ও ঢাকা-১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

শনিবার দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নির্বাচনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি জানান, ভোটকেন্দ্রগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—সাধারণ, মধ্যম ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন।

তিনি আরও বলেন, ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনে ঝুঁকির মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় সেখানে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। কেউ যদি গুজব ছড়িয়ে বা মিথ্যা তথ্যের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, নির্বাচনকালীন কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে প্রাথমিক যাচাই করা অত্যন্ত জরুরি, যাতে ভুল বা উসকানিমূলক সংবাদ পরিবেশন না হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় শুধু প্রার্থী নয়, সাংবাদিকদের নিরাপত্তাও সমানভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকার দুই আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

Update Time : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬