সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ জনের নিয়োগ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩২ Time View

৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ জনকে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ আদেশ জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ অন্যান্য ক্যাডারের বিভিন্ন পদে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়নকারী দপ্তরে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে ভিন্ন কোনো নির্দেশনা না এলে নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে যোগদান বাধ্যতামূলক।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগ আদেশ বাতিল বলে বিবেচিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিষয়ে বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে, সে ক্ষেত্রে নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলাফলে বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ জনের নিয়োগ

Update Time : ০৫:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬